দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সদর উপজেলার আলমপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হালিম মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আলমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম মন্ডল খয়েরপুর গ্রামের মৃত কলম মন্ডলের ছেলে।
আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বকুল সর্দার নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনি খয়েরপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ জানান, আলমপুরে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যে আই